ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 September 2019, 21:57

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় ও দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, শ্যামনগর নকিপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. মানিক মিয়া, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আবু সাঈদ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম সাহেব আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *