ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

admin
September 3, 2019 1:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালা উপজেলার তানভীর ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টম্বর) রাত ১১টায় ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সে তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে। তানভীর সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দু’বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছে।

প্রতিবেশিরা জানায়, তানভীর ইসলাম দীর্ঘদিন যাবৎ প্যানক্রাইসিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করে। অপারেশনের এক দিন পার হতে না হতেই তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। অবশেষে ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগের চিকিৎসা চলাকালিন তিনি মারা যান।

মঙ্গলবার সকালে তার মরদেহ তালাস্থ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।