প্রতাপনগরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত।
জাহাঙ্গীর, প্রতাপনগর,আশাশুনি, প্রতিনিধি : প্রতাপনগরে ডেঙ্গুজর প্রতিরোধে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১.৩০ টায় প্রতাপনগর তালতলা বাজার চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। আশাশুনি উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার প্রতাপনগর ইউনিয়নের মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় বাজারের ব্যবসায়ীদের দোকানে দোকানে করেন। লিফলেট বিতরণ কালে ও পথসভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আইয়ুব আলী সরদার। তালতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন। আর, বি ফার্মেসীর ডাঃ গোলাম ইয়াছিন। তালতলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ মোড়ল। হাফেজ মাওঃ ক্বারী আব্দুল হান্নান। বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহান আলী। বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শহিদুল্লাহ আমিন। আবু সাঈদ। প্রমুখ। এছাড়াও প্রতাপনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ও অত্রালাকার কয়েকটি মসজিদের মুসল্লিদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply