ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে : যুবলীগনেতা বহিষ্কার

admin
September 2, 2019 11:18 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে প্রচার হওয়ায় উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাইকগাছা উপজেলার যুবলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য প্রসেন ঢালী ইয়াবা সেবনকালের ভিডিও ফেসবুকে প্রচার হওয়ায় বিষয়টি সংগঠনের দৃষ্টিগোচর হয়। এ ব্যাপারে কমিটি জরুরী সভার আহবান করে সর্বসম্মতিক্রমে প্রসেন ঢালীকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার, সকালে দলীয় কার্যালয়ে কমিটির আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান, শেখ শহিদ হোসেন বাবুল, এম.এম.আজিজুল হাকিম, জগদীশ রায়, আব্দুর রাজ্জাক রাজু, আকরামুল ইসলাম, ফারুক হোসেন, সালাউদ্দীন কাদের, ইদ্রিস আলী, ইউপি সদস্য হাসানুজ্জামান, শহিদুল্লাহ কায়সার, রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম, মিথুন। তবে এ ব্যাপারে সংসদ সদস্য জানান, দলের সবার সাথে আমার ভাল সম্পর্ক। মাদক, দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।