ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এডিস মশা নিধন ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে অভিযান

admin ঢাকা
আপডেট: 2 September 2019, 23:15

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এডিস মশা নিধন ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ‘এডিস মশা নিধন ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে র‌্যালিতে উপস্থিত ছিলেন পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম মৌ. আনছার উদ্দীন আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম-সম্পাদক মো. এনামুল হক খোকন, সহ-সম্পাদক চৌধুরী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, মিশনের কর্মকর্তা সাইদুর রহমান শিক্ষক, ইউনুস, আবুল ফজল শিক্ষক, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, একরামুল রেজা, ডা. আবুল কাশেম, আনছার আলী, এবাদুল হক, রেজাউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বা গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচীর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাবিবুর রহমান। কর্মসূচীর মধ্যে ছিল- সকাল ৯ টায় মিশন গেস্ট হাউজ প্রাঙ্গণ হতে কর্মসূচীর সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া শেষে র‌্যালি এবং এডিস মশা নিধনে ঔষধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান। মিশন গেস্ট হাউজ থেকে শুরু হয়ে র‌্যালিটি নলতার প্রদক্ষিণ শেষে মিশন অফিসে এসে শেষ হয়। মিশনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিকদের দিয়ে দিনব্যাপী মিশন সহ আশপাশের অপরিচ্ছন্ন এলাকায় এডিস মশা নিধনে ঔষধ ছিটানো, আবর্জনা পরিষ্কার করা এবং অন্যান্য শাখা মিশন এধরনের কার্যক্রম পরিচালনা করা ও অন্যদেরকে সচেতন করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *