ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশ প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক বির্তক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 2 September 2019, 23:14

নিজস্ব প্রতিনিধি: সমসাময়িক গুরুত্বপুর্ণ বিষয়ে জনসচেতনতায় পুলিশ প্রশাসনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে কালিগঞ্জ সার্কেল অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ২ টায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারাফ হোসেন, সাংবাদিক মহিবুল্যাহ প্রমুখ। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার থেকে পৃথক ৪ টি নিরপেক্ষ ভেন্যুতে উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিদ্যালয়গুলো হলো, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, উজ্জীবনী ইনস্টিটিউট, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতার প্রথম পর্বে ‘প্রতিকার নয় প্রতিরোধই ডেঙ্গু মোকাবিলার প্রধান হাতিয়ার’, ‘অজ্ঞতাই বাল্যবিবাহের প্রধান অন্তরায়’, ‘মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ’ ও ‘শিক্ষার্থীদের স্মার্টফোনের অবাধ ব্যবহার আশির্বাদ নয় অভিশাপ’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *