ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের মৌতলায় এডিস মশা নিধন কার্যক্রমের প্রচার অভিযান ও র‌্যালি

admin
September 2, 2019 11:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদ ও বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রমের প্রচার অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ দিকে মৌতলা বাজার থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল’র সভাপতিত্বে ও প্রশান্ত কুমারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এসময় তিনি বলেন ডেঙ্গু কালিগঞ্জ উপজেলায় ব্যপকহারে ছড়িয়ে পড়েছে। সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। আসুন আমরা সবাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি। এসময় স্থানীয় ইউপি সদস্যসহ বাজার ব্যবসায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।