ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৪থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
September 2, 2019 11:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘একজন মাদকাসক্ত ব্যক্তি খারাপও নয় পাগলও নয় কিন্তু সে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র ৪থ প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে শহরের পারকুকরালী কাঁঠালতলা মোড় এলাকায় আবর্তন’র নিজস্ব কার্যালয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র পরিচালক ও পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন খান, সহ-সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, ক্যাশিয়ার নিত্যানন্দ গুহ, সদস্য শাহ জামান, মনিরুজ্জামান মনি প্রমুখ। চিকিৎসা কেন্দ্রে মাদক থেকে নিরাময়ের জন্য তিন মাস মেয়াদি এন.এ প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। আলোচনা সভায় মাদকাসক্ত পরিবারের অভিভাকরা বলেন, ‘একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া একটি মহৎ কাজ। সে কাজটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন করে যাচ্ছে। পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের মানবসেবার এই মহতী উদ্যোগ ভুক্তভোগী পরিবার চিরদিন মনে রাখবে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আবর্তন’র এন.এ প্রোগ্রামের মাধ্যমে তাদের মাদকাসক্ত সন্তানরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।