আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনুর্ধ ১৭) দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ গ্রুপের আনুলিয়া ইউনিয়ন একাদশ ও বড়দল ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধে আমিরুলের দেওয়া এক গোলে আনুলিয়া একাদশ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ডালিম আরো এক গোল করলে খেলায় ২-০ গোলে আনুলিয়া বড়দলকে পরাজিত করে। বি গ্রুপের দিনের অপর খেলায় চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে অংশ গ্রহণ করে আশাশুনি মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মৃতি সংসদ ও বুধহাটা ইউনিয়ন একাদশ। খেলায় প্রথমার্ধে আশাশুনি দলের ৭নং জার্সি পরিহিত সুমনের একমাত্র গোলে বুধহাটা দলকে হারিয়ে বিজয়ী হয় আশাশুনি মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মৃতি সংসদ। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, পিআইও সোহাগ খান, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, আরডিও বিশ্বজিত ঘোষ, ক্রীড়া সংস্থার সেক্রেটারি স,ম সেলিম রেজা সেলিম, ওসি (তদন্ত) ইমারত হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ মিয়ারাজ আলী, আলমগীর আলম লিটন, আব্দুল আলিম প্রমুখ। আজ মঙ্গলবার বেলা তিনটায় দরগাহপুরে শেখ রাসেল স্টেডিয়ামে এ গ্রুফে কাদাকাটি বনাম দরগাহপুর এবং চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে বি গ্রুপের অপর খেলায় অংশ নেবে শোভনালী বনাম শ্রীউলা ইউনিয়ন একাদশ।
