কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার এলাকায় ডেঙ্গু সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (০২ আগস্ট) সকালে কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ । এ সময় কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার মো. মোজাফফর হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান ও হোমিওপ্যাথি চিকিৎসক আনিছুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রোফেসর আবু নসর প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
