ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 2 September 2019, 22:32

ধানদিয়া (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটায় ৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সাইদুল আলম বাবলু এ প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কওসার আলী, মাওলানা ফজলুর রহমান, ওয়ালিউল্লাহ, ইসরাইল হোসেন, মো. রায়হান হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনি দিনে বালক দলের ফুটবল খেলায় নগরঘাটা বঙ্গবন্ধু পেশাজীবী মাধ্যমিক বিদ্যালয় ১-০গোলে কাটাখালী আদর্শ দাখিল মাদ্রাসাকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় সারাসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসা মানিকহার দ্বি-মুখী দাখিল মাদ্রাসাকে ১-০ গোলে পরাজিত করে। প্রতিযোগিতায় একই ভেন্যুতে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *