ঢাকাMonday , 2 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোটারী ক্লাবের উদ্যোগে এডিস মশার প্রজনন ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান

admin ঢাকা
আপডেট: 2 September 2019, 22:29

ডেস্ক রিপোর্ট: ‘সচেতন হউন ডেঙ্গু প্রতিরোধ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এডিস মশার প্রজনন স্থান ধ্বংসে মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল ০৮টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা পৌরসভার সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। রোটারীয়ান ও জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি’র সভাপতিত্বে শহরের বিভিন্ন স্থানে এডিস মশার প্রজনন স্থান ধ্বংসে মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার ক্লাব সেক্রেটারী ও মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, প্রেসিডেন্ট মীর মোশারফ হোসেন মন্টু, সাবেক প্রেসিডেন্ট ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, রোটা. পিপি প্রোফেসর ভূধর সরকার, রোটা. পিপি মাগফুর রহমান, রোটা. ওয়ালী উল্লাহ, রোটা. মশিউর রহমান বাবু, রোটা. মো. কামরুজ্জামান রাসেল, রোটা. অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটা. মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, রোটা. শামীমা পারভীন রত্মা, রোটা. আক্তারুজ্জামান কাজল, রোটা. রেহেনা সুলতানাসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যরা এডিস মশার প্রজনন স্থান ধ্বংসে মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতা র‌্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অংশ নেয়। সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত করতে সাতক্ষীরাবাসীর জনসচেতনতা বৃদ্ধির জন্য দোকানে দোকানে এবং বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ করে রোটারী ক্লাব অব সাতক্ষীরার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *