ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জরুরি পর্যালোচনা সভা
ডেস্ক রিপোর্ট: জেলা প্রশসকের কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে সোমবার(২ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য অতিথিদের মধ্যে মো: বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দেবাশীষ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর, মো: স্বজল মোল্লা, নেজারত ডেপুটি কালেক্টর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাতক্ষীরা সদর ও সাতক্ষীরার বিভিন্ন স্কুল/কলেজ/মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলার সকল পৌরসভা, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বর, গ্রাম পুলিশ, সার্ভেয়ার, ন্যাশনাল সার্ভিসের সদস্য ও অন্যান্য সুধিজনের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙ্গা হাড়ি-পাতিল, ডাবের খোলা, টায়ার, পানির পাত্র, প্লাস্টিকের পাত্রসহ যে সকল স্থানে স্বচ্ছ পানি জমে সেগুলো পরিষ্কার করছেন ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন সে কার্যক্রম সম্পর্কে সভাপতি সভায় সকলকে অবহিত করেন এবং তাদের বাড়ির আশপাশে এ কার্যক্রম কীভাবে চলছে সে বিষয়ে জানতে চান। সভায় উপস্থিত সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমকে নিজের মনে করে আন্তরিকতার সাথে বাস্তবায়ন করার অনুরোধ জানান।

Leave a Reply