শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। শ্যামনগর উপজেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন কর্মকান্ড না থাকায় কমিটি বিলুপ্ত করে নতুন আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। এস এম জাকির হোসেন কে আহবায়ক করা হয়। মো. শরীফুল ইসলাম সোহাগ, শেখ মিজানুর রহমান, মো. আল মামুন লিটন, আব্দুল মজিদ গাজী, এস এম সাহেদ বিন হায়দার রাজিব ও প্রভাষক অলিউর রহমান কে যুগ্ম-আহŸায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
