ঢাকাSunday , 1 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর সোয়ালিয়া জামে মসজিদের কোরআন শিক্ষা কেন্দ্র পুন:বহালের দাবি

admin
September 1, 2019 11:33 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সোয়ালিয়া দারুস সালাম জামে মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পুন:বহালের দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব বরাবর অভিযোগ করা হয়েছে। মসজিদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এ অভিযোগে উল্লেখ করেছেন, অনেক কষ্ট করে হলেও এলাকার শিশুদের সহজ কোরআন শিক্ষার লক্ষে সোয়ালিয়া দারুস সালাম জামে মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। কিছু ব্যক্তি যারা এলাকার উন্নতি চায় না এমন ব্যক্তিদের প্ররোচনায় দুর্নীতি পরায়ণ ডি.ডি.এফ. এবং সুপারভাইজার মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোরআন শিক্ষা বন্ধ করায় ডি.ডি.এফ ও সুপার ভাইজারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ এলাকার উন্নয়নে এবং শিশুদের কোরআন শিক্ষার লক্ষে সোয়ালিয়া জামে মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পুন:বহালের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।