শ্যামনগর প্রতিনিধি: টাকা আত্মসাতের অভিযোগ এনে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫)। লিখিত অভিযোগে তিনি বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী এলাকার মো. শহিদুল ইসলাম জমি বিক্রয়ের নাম করে আমার নিকট হইতে ৭ লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে উক্ত জমি আমাকে না দিয়ে অন্যত্র বিক্রি করে। আমি তার কাছে জমি অথবা পাওনা টাকা ফেরত চাইলে সে আমাকে তার নিজ নামীয় অগ্রণী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার একটি চেক প্রদান করে। তার ব্যাংক হিসাবে কোন টাকা না থাকায় আমি নি¤œ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করি। ইতোমধ্যে সে কোর্টের মাধ্যমে ৩,৫০,০০০/- টাকা জমা দিয়ে জর্জ কোর্টে আপিল করে। কোর্টের রায়ও আমার পক্ষে। কিন্তু বর্তমানে সে টাকা পরিশোধ না করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শহিদুল ইসলাম ও তার পুত্র মো. রাইফুল ইসলাম এলাকার চিহিৃত ধোঁকাবাজ হিসাবে পরিচিত। শহিদুল ইসলাম এর পুত্র রাইফুল ঢাকার গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী দীপু সরকারের থেকে কাঁকড়া প্রোজেক্ট করার নাম করে ৩৪ লক্ষ টাকা আত্মসাৎ করে বর্তমানে সে পলাতক আছে। তাছাড়া শহিদুল ইসলাম কলবাড়ী গ্রামের মৃত নূর মোহাম্মাদ গাজীর পুত্র মাহবুবুর রহমান উকিলের থেকে চেক দিয়ে ৫,৫০,০০০/- টাকা গ্রহণ করে। পরবর্তীতে তার স্বাক্ষর ভুয়া বলে দাবি করে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা হলে তারা মামলায় হেরে যান। এছাড়াও তারা বাপ ও ছেলে মিলে বিভিন্ন মানুষকে হয়রানি করে চেক স্ট্যাম্প দিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এবং পরবর্তীতে টাকা চাইতে গেলে তারা চেক ও স্বাক্ষর অস্বীকার করে তাড়িয়ে দেয়। বর্তমানে তাদের বিরুদ্ধে নি¤œ আদালতে কয়েকটি মামলা চলমান আছে। এছাড়াও সাতক্ষীরা বিভিন্ন মটর সাইকেল শোরুম থেকে কিস্তিতে মটর সাইকেল ক্রয় করে এলাকায় সাধারণ মানুষের নিকট নগদ টাকায় বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। সাধারণ মানুষ মটর সাইকেলের কাগজ পত্র করার জন্য তার মাধ্যমে বিভিন্ন হয়রানির স্বীকার হয়। শহিদুল ইসলাম সহ তার পুত্র রাইফুল ইসলাম এলাকার বিভিন্ন যুবক/যুবতীদের সরকারী চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে তার পুত্র রাইফুল ইসলাম পলাতক আছে। আদালতের সিদ্ধান্ত অবমাননা আমার সে বিরুদ্ধে করে সংবাদ সম্মেলন করেছে। আমি মনে করি আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি কুচক্রী স্বার্থান্বেষী শহিদুলের এহেন কু-কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তাদের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
