ঢাকাSunday , 1 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুদমুক্ত ঋণ নিয়ে গাভি ক্রয় করে ভালভাবে পরিচর্যা করবেন : সমবায় সমিতির সুবিধাভোগীদের উদ্দেশ্য এমপি রবি

admin ঢাকা
আপডেট: 1 September 2019, 23:28

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উন্নতজাতের গাভি পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমবায় সমিতির সুবিধাভোগী সদস্যদের প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সমবায় কার্যালয়ে জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকল্প ঋণের চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মো¯ত্মাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের নারীদের উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করেছেন। নারীর ক্ষমতায়নের সাথে সাথে সুবিধা বঞ্চিত নারীদের বিভিন্ন সুবিধা দিয়ে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে এগিয়ে নিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। সুবিধাভোগী নারী সদস্যদের উদ্দেশ্যে এমপি রবি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের কল্যাণে ব্যাপক কাজ করেছেন সেজন্য তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। জননেত্রী শেখ হাসিনার দেওয়া সুদমুক্ত ঋণ নিয়ে গাভি ক্রয় করে ভালভাবে পরিচর্যা করবেন। আমি আপনাদের বাড়িতে যেয়ে গাভি পালন পরিদর্শন করব।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের অডিটর মনুজিৎ কুমার মন্ডল, পরিদর্শক মো. আবু সাঈদ, রাজিব প্রসাদ ঢালী, সুবীর কুমার ঘোষ, প্রধান সহকারী খান মনিরুজ্জামান, ঋণ গ্রহীতা রাবেয়া খাতুন, সাবিরা খাতুন প্রমুখ। উন্নতজাতের গাভি পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমবায় সমিতির সুবিধাভোগী সদরের ধুলিহর ইউনিয়ন ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৫০ জন সদস্যের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা করে মোট ৬০ লক্ষ টাকার প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাম প্রসাদ ঢালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *