ঢাকাSunday , 1 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 1 September 2019, 23:24

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিজরি নববর্ষ-১৪৪১ উপলক্ষে রবিবার (১লা সেপ্টেম্বর) সকালে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেধা ও জ্ঞান বিকাশের জন্য মাদ্রাসার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদরাসার অধ্যক্ষ এ,ইউ,এম গোলাম বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এভারগ্রীণ যুব সংঘের সভাপতি জি, এম, হুমায়ূন কবীর (হিমু) সাধারণ সম্পাদক আবু তাহের, সামাজিক সংগঠন উৎসর্গ’র তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক ডি এম আব্দ্ল্লুাহ আল মামুন, এভারগ্রীণ যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলামীন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক রবিউল, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন,সদস্য মিজানুর রহমান, নুরুল্লাহ, বাবু প্রমুখ। জয়নগর আমিনিয়া হেফজ মাদ্রাসায় এভারগ্রীণ যুব সংঘের অর্থায়নে গরিব মেধাবী ছাত্রদের মাঝে কিছু পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও জয়নগর আমিনিয়া হেফজ মাদরাসায় কুরআন শরিফ উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *