ঢাকাSunday , 1 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার কৃতি সন্তান সুপ্রীয়া গাইন উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য সুইডেনের উৎসালা বিশ্ববিদ্যালয়ে গমনের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ

admin
September 1, 2019 9:56 pm
Link Copied!

সাতক্ষীরার কলারোয়া থানার বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান সুপ্রীয়া গাইন সুইডেনের উৎসালা বিশ্ববিদ্যালয়ে গেøাবাল হেলথ্ এর উপর উচ্চতর ডিগ্রী গ্রহণের জন্য আগামী ইংরেজি ০২/০৯/২০১৯ তারিখ সুইডেনের উদ্দেশ্যে গমন করবেন। সুপ্রীয়া গাইন সাতক্ষীরা জজকোর্টের প্রয়াত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কিনুলাল গাইন ও স্বর্ণ গাইনের কন্যা। সে সাবেক ০৫নং কেড়াগাছী ইউনিয়নের চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর দুলাল চন্দ্র গাইনের ভাইঝি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী সাগর সব্যসাচী গাইনের ছোট বোন। সুপ্রীয়া গাইনের শিক্ষাজীবন শুরু হয় সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলে, এইচ.এস.সি সাতক্ষীরা সিটি কলেজ এবং অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পুষ্টি বিজ্ঞান বিভাগে। পরবর্তীতে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মলিকুলার সাইন্স নিয়ে এম.ফিল ডিগ্রিতে অধ্যায়নরত ছিলেন। পাশাপাশি সে ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা মহিলা কলেজে গেস্ট টিচার হিসাবে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি এবং তার পরিবার সাতক্ষীরা বাসীর নিকটে দোয়া ও আশির্বাদ প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।