ঢাকাSunday , 1 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

admin ঢাকা
আপডেট: 1 September 2019, 21:49

ডেস্ক রিপোর্ট: পাল্টাপাল্টি কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি পালন উপলক্ষে রোববার বিকালে দলের সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলা হয়, তিনি দেশে চলমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। বিএনপির সামনে এখন শুধুই আন্দোলন আর সংগ্রাম উল্লেখ করে তারা বলেন, আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা এড. আবদুস সাত্তার, তাঁতী দল সভাপতি রফিকুল আলম বাবু, যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, সাবেক সম্পাদক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, ছাত্রদল সভাপতি সাজিব, সাধারণ সম্পাদক চন্দন, মৎস্যজীবী দলের সভাপতি তুহিন প্রমুখ। এদিকে, জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের নেতৃত্বে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলি, এড. আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, পৌর বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা এড. তোজোম্মেল হোসেন তোজাম, শের আলী, সোহেল আহমেদ মানিক, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *