ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পচা ইলিশ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ৪০ কেজি মাছ বিনষ্ট

admin ঢাকা
আপডেট: 31 August 2019, 23:56

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পচা ইলিশ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা ও প্রায় ৪০কেজি পচা ইলিশ মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে সাতক্ষীরার মিল বাজার ও বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। এই সময় পচা মাছ বিক্রির দায়ে সাতক্ষীরার মিল বাজারে সদরের কাটিয়া এলাকার সোভন মোড়লের পুত্র মাছ ব্যবসায়ী মিলন মোড়লকে তিন হাজার টাকা এবং বড় বাজারে গড়ের কান্দা এলাকার মোসলেম মোল্লার পুত্র জামাত আলীকে এক হাজার টাকা জরিমানা করে। তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি পচা ইলিশ মাছ পাওয়া যায়। পরবর্তীতে এই মাছ গুলোতে কেরসিন মিশিয়ে মাটিতে পুতে ফেলা হয়। একই সাথে সাথে সব মাছ কিক্রেতাকে পচা মাছ যাতে বিক্রি না করে সে ব্যাপারে সতর্ক করা হয়। এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বাজারে আসা মাছ ক্রেতারা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে পচা মাছের গায়ে খাওয়ার সোডা ও লবণ লাগিয়ে পচা মাছ বিক্রি করে আসছিল। জেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আমরা এই অভিযান পরিচালনরা করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যৎতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন, পেসকার প্রণব কুমার সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক,সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল গফুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *