ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় প্রেমিকার বাড়িতে প্রেমিক অগ্নিদগ্ধ

admin ঢাকা
আপডেট: 31 August 2019, 23:56

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিক অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ প্রেমিকের নাম বিশ্বজিৎ দেব (২৫)। তিনি তালা উপজেলার গোপালপুর গ্রামের সন্তোষ দেবের ছেলে। শনিবার সকাল ৯টার তিনি পার্শ্ববর্তী হরিশচন্দ্রকাটি গ্রামের পাচু দাসের বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণি পড়–য়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে মেয়ে পক্ষ তা নাকজ করে দেয়। এতে বিশ্বজিৎ নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় বলে দাবি করেছেন মেয়ের বাবা পাচু দাস। অপরদিকে ছেলে পক্ষের দাবি শুক্রবার রাতে ছেলের কয়েকজন বন্ধু বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ে পক্ষ তাদের অপমানিত করে। শনিবার সকালে অপমানের কারণ জানতে গেলে তাকে স্থানীয় এক যুবক গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আগুনের দাহ্যতা সহ্য করতে না পেরে পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়ে বিশ্বজিৎ। তাকে উদ্ধার করে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসি। তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তালা স্বাস্থ্য কমপ্লেক্সেরর কর্তব্যরত ডা. রাজিব সরদার বলেন, বিশ্বজিতের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। কোন দাহ্য পদার্থে ঝলসে গেছে তার শরীর। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি। দুই ধরণের বক্তব্য পেয়েছি। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *