কলারোয়ায় ৬বছর শিশুকে ধর্ষণ : ধর্ষক ইয়ারব গ্রেফতার
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৬বছর বয়সী ১ম শ্রেণিতে পড়–য়া শিশুকে ধর্ষণের অভিযোগে মূলহোতা ধর্ষক ইয়ারব হোসেন (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে শনিবার রাত ২টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইয়ারব উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তর বহুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র। সে পেশায় ভ্যান চালক। সূত্র জানায়- গত ২৪ আগস্ট নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি। গুরুতর অবস্থায় সে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় দেরি হওয়ার কারণে শিশুটির পিতা গত ২৯আগস্ট কলারোয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৪৮ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি ইয়ারবকে গ্রেফতার করলো থানা পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এসআই ই হোসেনসহ সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় ধর্ষন মামলার আসামি ইয়ারাব হোসেনকে ডিএমপি’র ঢাকা যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Leave a Reply