ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪ দলীয় চেয়ারম্যান মেম্বর ফুটবল টুর্নামেন্টে তেঁতুলিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 31 August 2019, 23:36

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী স্টেডিয়াম ক্লাবের আয়োজনে ৪ দলীয় চেয়ারম্যান মেম্বর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ভদ্রখালী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল একাদশ ও তারালী ইউনিয়নের তেঁতুলিয়া ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে তেঁতুলিয়া ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে পারুলগাছা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও সোহাগ। ভদ্রখালী স্টেডিয়াম ক্লাবের সভাপতি এসএম আসাদুজ্জামান মিন্টু’র সভাপতিত্বে কুশুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও নবনির্বাচিত চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *