ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যারা স্বাধীনতা চাইনি তারাই ১৫-ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে : শোক সভায় এমপি রবি

admin
August 31, 2019 11:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহŸানে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি জাতির জনক বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,‘আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। যারা স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা চাইনি তারাই ১৫-ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা থেমে নেই। আজও তারা সক্রিয়। জামাত-বিএনপি জোট ২১ শে আগস্টসহ বারবার তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে। বড় মনের পরিচয় দিয়ে জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু তাদের দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনার মত দেশে উন্নয়ন কেউ করেনি। স্বাধীনতা বিরোধীরা আজও তৎপর তাই সকলকে সজাগ থাকতে হবে। কাউকে দলে নেওয়ার আগে তার বংশ পরিচয় জানতে হবে। আমরা আগামীতে থাকব না। কিন্তু আগামী প্রজন্মকে দেশের হাল ধরতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহŸায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সহ-সভাপতি অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানু প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের শেখ সাহিদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎøা আরা, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মো. রাশেদুজ্জামান রাশি, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদুর রহমান খান, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, পৌর তাঁতীলীগের সভাপতি মেহেদী আলী সুজয় প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।