দেবহাটায় গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ¯িøপের অর্থায়নে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশীদ। এ সময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব লিটু, ম্যানেজিং কমিটির সদস্য কেএম রেজাউল করিম, সহ-সভাপতি আলফাতুন নেছা, ইউপি সদস্য হাফিজুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবরান আলী, সাইফুল্লাহ আল তারিক সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply