কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : গতকাল শনিবার গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়। কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। গতকাল সকাল ১০ টায় উপজেলার সরসকাটি বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক মাস্টার আব্দুল মোত্তালিব খাঁ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাড. আব্দুল মুস্তফা লুৎফুল্লাহ। তিনি তার বক্তৃতায় বলেন,‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক। হাজার বছরের এ শ্রেষ্ঠ বাঙালিকে হত্যার পেছনে যারা কলকাঠি নেড়েছে, যারা ওই হত্যার ষড়যন্ত্র করেছে, তাদেরও বিচার হওয়া উচিত।’ দলীয় বিভেদের কারণে যারা অনুষ্ঠানে যোদ দেয়ানি তারা ’৭১ এর রাজাকারের চেয়েও খারাপ মন মানুষিকতার। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রুপ দিতে হলে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। অন্যথায় মুখ থুবড়ে পড়বে উন্নয়ন। আর সুবিধা নেবে স্বাধীনতা বিরোধী দেশের শত্রæরা। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ স্বপন বলেন, বঙ্গবন্ধু সকল মানুষের, তিনি বিশ্বাসেরা নেতা। জাতিসংঘও বিশ্বে সকল মানুষের বন্ধু বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আখ্যায়িত করেছে। ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুসহ তারা পরিবারের নিহত সদস্যদের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। তিনি স্থানীয় নেতা-কর্মীদের সততার সাথে দলীয় কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন। অনুষ্ঠানে অন্নদের মধ্যে বক্তৃতা করেন, কলারোয়া থানাও অফিসার ইনচার্জ মনির-উল- গীয়াস. উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কলারোয়া পৌরসভার কমিশনার মনিরুজ্জামান বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু, জেলা মহিলা লীগ নেত্রী বিশাখা তপন সাহা, যুগীখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কেড়াগাছী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, শেখ ফিরোজ আহমদ প্রমুখ।
বেলা দুই টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ১৫ই আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
