কৃষ্ণনগর পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশনের সমাপনী সভা অনুষ্ঠিত
কৃষ্ণনগর কালিগঞ্জ, প্রতিনিধি. কালিগঞ্জের কৃষ্ণনগরে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-’নবযাত্রা’ প্রকল্পের বাস্তবায়নে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশনের সমাপনী অনুষ্ঠান গতকাল ৩১ আগস্ট ৬৮ নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৬৮ নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র’র সভাপতিত্বে এবং জেÐার অর্গানাইজার মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের ইউপি সদস্য জিএম নরুল হক, শিক্ষক আনোয়ার হোসেন, সাংবাদিক জামাল উদ্দিন, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন আল্ট্রাপুওর গ্রাজুয়েশনের ফিল্ড অর্গানাইজার সুমন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক দলের সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ করার পর তাদের যে পরিবর্তন হয়েছে এবং তারা কিভাবে তাদের শিক্ষণ গুলো চর্চা করেন তা শেয়ার করেন। প্রধান অতিথির বক্তব্যে জিএম নজরুল ইসলাম বলেন, “নবযাত্রা প্রকল্প আমাদের পরিবারগুলো কিভাবে ভালো থাকবে, কিভাবে সুখে শান্তিতে থাকবে তার জন্য গ্রæপ তৈরি করে বিভিন্ন অধিবেশনের মাধ্যমে শেখার চেষ্টা করছেন। আপনারা অধিবেশনে অংশগ্রহণের ফলে যে পরিবর্তন গুলোর কথা বললেন আমি আশা রাখব এগুলো আপনারা আপনাদের পরিবারে মেনে চলবেন এবং অন্য পরিবার গুলোকে এর উপকারিতা সম্পর্কে বলবেন। আপনাদের সন্তান ও পরিবারের সুখে জন্য স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরো সুসংগত করতে হবে।”
Leave a Reply