ঢাকাSaturday , 31 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দুই

admin ঢাকা
আপডেট: 31 August 2019, 01:02

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের মৃত কাজী আব্দুল ওহাবের পুত্র দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার পরিচয়ধারী সাংবাদিক কাজী নুরুজ্জামান বাবু (৩৫) ও উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত মোবারক খানের পুত্র স্বাধীন ওরফে সাইফ আলী (২৮)।
থানা সূত্র জানায়- অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় এসআই রাজ কিশোর পাল সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (২৯আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কোটাবাড়ী গ্রামের মৃত ফজদুর গাইনের পুত্র আব্দুল জব্বারের বসতবাড়ী থেকে আসামি দু’জনকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির অভিযোগে ওই দু’যুবককে গ্রেফতার করে শুক্রবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *