ঢাকাFriday , 30 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়

admin
August 30, 2019 11:50 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে চন্দনপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক কেঁড়াগাছি ফুটবল একাদশ জয়লাভ করেছে। শুক্রবার বিকেলে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত ওই খেলা শুরুর ২০মিনিটের সময় স্বাগতিক দলের রাজ বিজয়সূচক একমাত্র গোলটি করেন। খেলার পুরোটা সময় ধরে উভয় দল মুহুর্মুহু আক্রমণে গোলের সম্ভাবনা জাগিয়েও আর গোলের দেখা মেলেনি। খেলাটি পরিচালনা করেন শাহিন, আশিকুর ও রিপন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ ধারাবাহিক ভাবে প্রীতি ফুটবলর ম্যাচের আয়োজন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।