ঢাকাFriday , 30 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 30 August 2019, 23:33

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরার জেলা মন্দির প্রাঙ্গণে মন্দির সমিতি এ সভার আয়োজন করে। জেলা মন্দিরের সভাপতি বিশ্বনাথ ঘোষ’র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এ মাটিতে জন্ম নিয়েছেন। আপনারা এ মাটির সন্তান। আপনারা এ মাটিতেই বসবাস করবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছি। সে রকম আত্মবিশ্বাস নিয়েই বসবাস করবেন। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছিল। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান অধিকার।’ সম্মানিত অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ধীরু ব্যানার্জী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মহিলা কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলার শেখ আব্দুস সেলিম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মন্দিরেরর প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. তারক কুমার মিত্র, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির উপদেষ্টা ডা. প্রশান্ত কুমার কুন্ডু, প্রোফেসর ভূধর চন্দ্র সরকার, জীতেন্দ্রনাথ ঘোষ, মাধব দত্ত, সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাস, অডিটর অসীম দাস সোনা, প্রচার সম্পাদক সঞ্জীব ব্যানার্জী প্রমুখ। এ সময় জেলা মন্দির সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মন্দির সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *