ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নে জেলাবাসীর চাওয়া পাওয়া নিয়ে জেলার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের সাথে সংলাপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। এ ব্যাপারে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় সাতক্ষীরা সদর নির্বাচনি এলাকার বিভিন্ন বিষয়ে উন্নয়ন ও চাওয়া পাওয়া নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার জ্যোৎছ্না আরা প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
