ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 29 August 2019, 22:07

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় ছাদ থেকে পড়ে ইব্রাহিম সরদার (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তালা মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সরদার সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের মুনসুর সরদারের ছেলে।
জানা গেছে, নির্মাণ শ্রমিক ইব্রাহিমসহ কয়েকজন বৃহস্পতিবার সকালে তালা সদরের মেলা বাজার এলাকায় উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের বাসভবনের তৃতীয় তলায় বাঁশের চালির (ভারা) উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করছিলেন। এসময় অসাবধান বশত সেখান থেকে তিনি নীচে মাটিতে পড়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তালা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *