ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে যুবলীগ নেতার গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 27 August 2018, 23:39

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা যুবলীগের নেতা মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করেছেন।
সোমবার (২৭ আগস্ট) বিকালে মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া, বারপাড়া, গাবুখালী, বোয়ালিয়াঘাট, ও হরিদাসকাটি ইউনিয়নের কাটাখালী, দিগঙ্গা, কুচলিয়া, নেবুগাতী, হরিদাসকাটি, পাঁচকাটিয়া, পাঁচবাড়িয়া, ভুলবাড়িয়া, কুমারসীমা গ্রাম এবং মধুপুর, হোগলাডাঙ্গা, হাজিরহাট বাজারসহ আশপাশের এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, কুশলাদিসহ বিভিন্ন খোঁজ-খবর নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন, স্থানীয় আওয়ামী লীগ নেতা তুষারকান্তি দুলু, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সুকৃতি বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আ’লীগনেতা নিত্য সরকার, মাষ্টার আতিয়ার রহমান, আব্দুল মোতালেব, আতিয়ার রহমান, মনিরুজ্জামান মনি, আহাদ আলী সুবল বিশ্বাস, মকবুল হোসেন, শাহাবুদ্দিন কবির, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান রেন্টুসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *