ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রতিবন্ধী সুরক্ষা আইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 29 August 2019, 21:53

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগরে প্রতিবন্ধী কি ও প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ফেইথ ইন অ্যাকশন এর সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেইথ ইন অ্যাকশন (ফিয়া)-এর রাহেল বিশ্বাস। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ, ফিয়ার লিটন বিশ্বাস ও জয়তী প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মাছরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিলীপ কুমার বৈদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *