ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে শেষ হলো পাঁচ দিনব্যাপী ঝুলন উৎসব

admin ঢাকা
আপডেট: 27 August 2018, 23:38

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শ্রী-শ্রী রাধা মদন মোহন সেবাশ্রমে পাঁচ দিনব্যাপী ঝুলন উৎসব সম্পন্ন হয়েছে। রোববার (২৬ আগস্ট) শেষ দিনে পৌরশহরের রাধা মদন মোহন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমহান্ত শ্রী-শ্রী গোবিন্দ দাস বাবাজি গৌতম মহারাজ ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করেন। এছাড়া মহোৎসবের তৃতীয় দিনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধব চন্দ্র গাঙ্গুলী। পাঁচ দিনব্যাপী ঝুলন মহোৎসবে সেবাশ্রমে হাজার-হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে ছিল মুখরিত। রাধা মদন মোহন সেবাশ্রমে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ভাগবত পাঠ ও মহা প্রসাদ বিতরণ করা হয়। মহোৎসবে ধর্মীয় বক্তারা আশ্রম প্রতিষ্ঠাতা নির্মল কান্তি সরকারের জীবনী আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *