ঢাকাThursday , 29 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের এডিস মশার প্রজনন রোধে স্প্রে কার্যক্রম শুরু

admin
August 29, 2019 12:44 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধের লক্ষে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ৭ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছায় আনুষ্ঠানিক মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং ওয়ার্ড সদস্য আফছার উদ্দীন। এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কেবিএ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজিজুর রহমান, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল কুমার ঘোষ, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দিপঙ্কর সরদার, রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, গ্রাম পুলিশ আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও কুশুলিয়া, তারালী, নলতা, ভাড়াশিমলা, মৌতলা, ধলবাড়িয়া, রতনপুর ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এডিস মশা ধ্বংসের জন্য পরিচ্ছন্নতা অভিযান ও বিষ প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।