ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 27 August 2018, 23:37

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ সুমন শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। তিনি পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল গণি শেখের ছেলে। রোববার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় কপিলমুনির রামনগর থেকে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় কপিলমুনি ইউপির রামনগর থেকে সুমনকে এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি দেশীয় শ্যুটারগানসহ আটক করা হয়।
এ ব্যাপারে সুমনের পিতা গণি শেখ জানান, তার ছেলে ঢাকার আশুলিয়ায় টঙ্গাবাড়ি ওয়াস অ্যান্ড ওয়্যার লি. সহকারি ওয়াস হিসেবে চলতি বছরের ৮ এপ্রিল যোগদান করে। দেড় মাস পূর্বে সুমন নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থানায় কোন জিডি হয়েছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেন নি।
এ ঘটনায় রোববার রাতে র‌্যাব-৬ এর ডিএডি জয়নাল আবেদীন সুমনের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা করেছেন, যার নং- ৪৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *