ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬

admin ঢাকা
আপডেট: 26 August 2019, 23:23

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বসত বাড়ির জায়গা দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৬জন আহত হয়েছে। আহতরা পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল ১০টায় গড়ইখালীর বাসাখালী গ্রামে। জানা যায়, মোহাম্মদ গাজী গং ও মফিজুল ইসলাম গং শরিক সম্পত্তিতে পুরাতন বসত ভিটার জায়গা মফিজুল ঘর বাঁধতে গেলে প্রতিপক্ষ মোহাম্মদ গংরা বাঁধা দিলে মফিজুলসহ ৮/১০জন আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় ৪ মহিলা সহ ৬জন আহত হয়েছে। আহতরা হলেন, হালিমা বেগম (৫৫), আইফুল বিবি (৪৫), আজিদা বেগম (৪৭), রিজিয়া বেগম (৪৫), মোহাম্মদ গাজী (৭০) ও মুছা গাজী (২৮)। আহতরা প্রত্যেকে পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে মফিজুল ইসলাম টাকু জানান, মোহাম্মদ গাজীরা অতিরিক্ত ১৭ শতক জমি জবর দখল করে রেখেছে। যা মাপ জোখের পর বের করে নিতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দিলে আমরা ঘটনাস্থল থেকে চলে আসি। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *