ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 26 August 2019, 22:53

ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটায় জুতা ব্যবসায়ী রেজাউল ইসলাম (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পাটকেলঘাটার অভয়তলার একটি পাটক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত জুতা ব্যবসায়ী পাটকেলঘাটা থানার অভয়তলা গ্রামের ইয়াকুব শেখের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, ‘জুতা ব্যবসায়ী রেজাউল ইসলামের পাটকেলঘাটা থানার বাহাদুরপুর বাজারে একটি জুতার দোকান আছে। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮ টায় দোকান বন্ধ করে আর বাড়িতে ফেরেনি। রাতে বাড়ি ফিরে না আসায় সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে পরিবারের লোকজন তাকে খোঁজ করতে থাকে। ঐ দিন সন্ধ্যায় রেজাউলের লাশ পাটক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *