ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিকল্প জীবিকায়নে বনজীবিদের মাঝে উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 26 August 2019, 22:51

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বিকল্প জীবিকায়নে বনজীবিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলা ওয়াইল্ড টিমের আয়োজনে এবং আইইউসিএন এর সহায়তায় সুশীলন টাইগার পয়েন্টে এ উপকরণ বিতরণ করা হয়। ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার মো. আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সিএমসির কোষাধ্যক্ষ জি এম ফরিদুল ইসলাম। সুন্দরবনের উপর বনজীবিদের নির্ভরশীলতা কমাতে বনজীবিদের আয় সৃষ্টি মূলক কাজে যুক্ত করতে বিভিন্ন এলাকার ৯জন বনজীবি নারী পুরুষের মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ সামগ্রী হিসেবে উপকার ভোগী ৬জনকে ৫০টি করে দেশি হাঁস ও হাঁসের খাবার, পানির পাত্র, ২জনকে ৫০টি করে মুরগি ও মুরগির খাবার , পানির পাত্র ও ১জনকে ২৫৩ কেজি মনোসেক্স তেলাপিয়া মাছ, মাছের খাবার, ৯ হাজার মাছের পোনা বিতরণ করা হয়। বনজীবিদের মধ্যে বাঘ বিধবা নারী ও সাধারণ বনজীবি ছিল। এ সময় ওয়াইল্ডটিম সাতক্ষীরা রেঞ্জের ফিল্ড ফ্যাসিলেটর অমিত মন্ডল, ফিল্ড ফ্যাসিলেটর ঋযু আযম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *