ঢাকাMonday , 26 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

admin ঢাকা
আপডেট: 26 August 2019, 22:47

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জে সুশীলনের উদ্যোগে উপকারভোগীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে ৫০ জন সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করে। সুশীলন সংস্থা ১৯৯১ সাল থেকে দক্ষিণ পশ্চিম উপক‚লীয় অঞ্চলের হতদরিদ্র মানুষের উন্নয়নের লক্ষে দাতা সংস্থার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় দলীয় সদস্যদের মাঝে ১টি আম, ১টি কদবেল, ১টি লেবু, ১টি নারিকেল ও ১টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মনিরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুশীলনের এরিয়া ম্যানেজার মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস সেলিনা সাঈদ, ১.২.৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছা. জামেনা বেগম, সুশীলন প্রতীক প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর তাপস মিত্র, সুশীলন মুন্সিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার সরজিৎ মন্ডল, ইইউ-সিএসও প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার মোমেনা খাতুন, মো. সোহরাব হোসেন, বিশ্বজিৎ মন্ডল, স.ম ওসমান গনী সোহাগ, আনিসুর রহমান, মোস্তাফিজুর রহমান, অঞ্জনা রাণী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *