ঢাকাSunday , 25 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ইন্টারফেইজ মিটিং অনুষ্ঠিত

admin
August 25, 2019 10:24 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণ নগর ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইন্টারফেইজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নবযাত্রা প্রকল্পের আয়োজনে কৃষ্ণনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রোকসানা পারভীন। এ সময় কৃষ্ণ নগর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি, ১৪ টি গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, জামাল উদ্দিন, সিভিএ কমিটি, স্কোর কার্ড সেশনের ৪০ জন সদস্য, টেকনিক্যাল অফিসার রাসেল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সামাজিক দায়বদ্ধতা অর্গানাইজার মাহবুল আলম ও গনেশ চন্দ্র মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।