ঢাকাSaturday , 24 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

admin ঢাকা
আপডেট: 24 August 2019, 00:21

ডেস্ক রিপোর্ট: শ্রী কৃষ্ণের ৫৩৪৫ তম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর সার্বজনীন পূজা মন্দির কমিটি কাটিয়া, কর্মকারপাড়ার আয়োজনে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন কমিটির আহŸায়ক অধ্যাপক ভূধর চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্ উদ্দিন আহমেদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, পৌর কাউন্সিলার জ্যোৎস্না-আরা, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীনবন্ধু মিত্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পলাশপোল পূজা কমিটির সম্পাদক সমীর কুমার বসু, কাটিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর চন্দ্র সরকার, সহ-সভাপতি শঙ্কর কুমার রায়, সাধারণ সম্পাদক কৃরন্ময় সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন দত্ত, সাংগঠনিক সম্পাদক মনরঞ্জন কর্মকার। বক্তারা বলেন, যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টির সেবায় পৃথিবীতে শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটেছে। সম্পৃক্তির মেলবন্ধনে বাংলাদেশ কারোর ধর্মের উপর এখন জোর জবরদস্তি নেই। এখানে যার যার ধর্ম শান্তিপূর্নভাবে পালন করার মাধ্যমে পৃথিবীতে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *