নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৭) নামে আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহানারা খাতুন সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ তারিখে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন শাহানারা। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে তাকে খুলনা মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
প্রসঙ্গত, এর আগে ২২ আগস্ট বিকালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মাদ্রাসা ছাত্র আলমগীর গাজী। #
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
