ঢাকাThursday , 22 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 22 August 2019, 21:25

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪৮ তম জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৪৮ তম জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্নের লক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *