ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ৩০ আগস্ট

admin
August 27, 2018 11:12 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শামিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, এটিও আবু সেলিম, এসআই আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম, স,ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম. মোনায়েম হোসেন, ক্রীড়া সংস্থার প্রতিনিধি স,ম সেলিম রেজা সেলিম প্রমুখ।
সভায় ৩০ আগস্ট সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (দরগাহপুর) টুর্নামেন্ট উদ্বোধন ও ১১ সেপ্টেম্বর ফাইনাল খেলার দিনক্ষণ নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি ও একটি ক্লাব অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।