নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টি সম্মত খাবার’’ এই ¯েøাগানকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অফিসের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ নাজমুল হাসান নাইম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। সভা শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। তিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। আগামী ২২ আগস্ট বিকাল ৪ ঘটিকায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
