ঢাকাTuesday , 20 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে মৃত খেলোয়াড়দের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 20 August 2019, 22:17

ডেস্ক রিপোর্ট: স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক ডি.এফ.এ’র নির্বাহী সদস্য মো, আনোয়ার হোসেন আনু, সংগঠক ও রেফারি কাজী আমিনুল হক আফরা এবং তৎকালীন মহাকুমা ফুটবল দলের খেলোয়াড় মো. আকরাম হোসেনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন, সোনালি অতীত ক্লাব, জেলা রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামের জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের হলরুমে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন ফুটবল খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন, প্রাক্তন খেলোয়াড় মাস্টার আফসার উদ্দিন, সাইফুল্লাহ খান, খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক, অজয় নারায়ন ঘোষ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. মোসলেম উদ্দিন, মোনায়েম খান চৌধুরী সান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, ট্রেজারার শেখ মাসুদ আলী, খেলোয়াড় রুহুল হক, জাবের হোসেন, মাধব দত্ত, খন্দকার আরিফ হাসান প্রিন্স, রেফারি পিপুল খান, লালন খান, অরুণ কুমার ঘোষ, আ.ম আক্তারুজ্জামান মুকুল, হাফিজুর রহমান খান বিটু, জাহিদ হাসান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল তেঁতুলতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *