ঢাকাTuesday , 20 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে আমন ধান রোপণকৃত ধান পানির নীচে

admin
August 20, 2019 10:09 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মৌজার রামচন্দ্রপুর ও বাঁধনডাংগা উত্তর মাঠে আমন ধান রোপণকৃত ১৫০বিঘা জমি পানির নীচে । বাঁধনডাংগার আমিন উদ্দিনের ছেলে আ. খালেক জানান, এখন আমন ধান চাষ করার মৌসুম। প্রথমদিকে বৃষ্টির কোন আশঙ্কা ছিল না। হঠাৎ করে একটানা ভারী বৃষ্টি হওয়ার কারণে চাষাবাদের জমি পানিতে ডুবে গেছে। এ বিলের পানি অপসারণের কোন ব্যবস্থা নেই। এতে করে আমরা চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আ. খালেক অন্যের জমি চাষাবাদ করে জীবিকা অর্জন করে। এছাড়া নিজেদের জমিতে আমন ধান চাষ করে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে একরামুল ও ইমদাদুলের ৫০ বিঘা, রামচন্দ্রপুরের কামরুল (মেম্বার) ৫বিঘা, আ. কাদেরের ১০বিঘা, সেলিমের ২বিঘা, মান্নানের ৫বিঘা, মোক্তারের ৫বিঘা, গোলাম মোস্তফার ১২ বিঘাসহ আরও অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এভাবে যদি ধান পানিতে ডুবে থাকে তাহলে সব ধান নষ্ট হয়ে যাবে। অসহায় চাষিরা পানি অপসারণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।